আমাদের গল্প
আমরা বিশ্বাস করি ছোট্ট একটি লজিক গেম থেকেই শুরু হতে পারে নেক্সট জেনারেশন উদ্ভাবনীর গল্প।
কেন খুদে ইঞ্জিনিয়ার একাডেমি?
প্রথাগত মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে প্রাক্টিক্যাল ও প্রজেক্ট-ভিত্তিক শেখার পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের প্রতিটি ক্লাস এমনভাবে সাজানো হয়েছে যেন শিক্ষার্থীরা আনন্দের সাথে প্রযুক্তি শিখতে পারে।
স্ক্র্যাচ দিয়ে অ্যানিমেশন বানানো হোক কিংবা পাইথন দিয়ে নিজেদের গেম তৈরি করা - প্রতিটি ক্ষেত্রেই আমরা জোর দেই লজিক্যাল থিংকিংয়ের ওপর। আমরা চাই তারা শুধু টেকনোলজি ব্যবহারকারী নয়, বরং টেকনোলজির উদ্ভাবক হয়ে উঠুক।
- ইন্টারেক্টিভ লার্নিং
- প্রজেক্ট বেইজড কারিকুলাম
- অভিজ্ঞ মেন্টর প্যানেল
- রোবোটিক্স ল্যাব ও কিট
আমাদের মেন্টর প্যানেল
যাদের দিকনির্দেশনায় তৈরি হচ্ছে ভবিষ্যৎ প্রযুক্তিবিদরা। আমাদের মেন্টররা শুধু শিক্ষক নন, তারা শিক্ষার্থীদের বন্ধু এবং অনুপ্রেরণা।
মেহেদী হাসান
প্রোগ্রামিং ও রোবোটিক্স এক্সপার্ট
মেহেদী ভাইয়া গত ৫ বছর ধরে ছোটদের প্রোগ্রামিং এবং রোবোটিক্স শিখিয়ে আসছেন। জটিল কোডিং লজিককে মজার গল্পের ছলে বোঝানোই তার সবচেয়ে বড় স্পেশালিটি।
কেয়া হাসান
আইসিটি এক্সপার্ট
কেয়া আপু প্রফেশনাল শিক্ষক। ৪ বছরের অধিক সময় ধরে ম্যাথ ও আইসিটি শেখাচ্ছেন।
নিয়ামুল হাসান
আইওটি ও ইলেকট্রনিক্স ইন্সট্রাক্টর
খুদে উদ্ভাবকদের জন্য নতুন নতুন সার্কিট এবং গ্যাজেট ডিজাইন করা নিয়ামুলের সবচেয়ে পছন্দের কাজ। তার ক্লাসে সবসময়ই নতুন কিছু শেখার উত্তেজনা থাকে।