আগামী দিনের পৃথিবী
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি এখন আর শুধুই একটি বিষয় নয়; এটি এখন প্রতিটি পেশায় টিকে থাকার অন্যতম মাধ্যম। ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা ব্যবসায়ী— সবারই প্রযুক্তি সম্পর্কে ধারণা থাকা আবশ্যক।
এইচএসসি আইসিটি কেন এত জরুরি?
শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এইচএসসি পর্যায়। এখানকার আইসিটি সিলেবাসটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন শিক্ষার্থীরা বেসিক প্রোগ্রামিং (সি ভাষা), ওয়েব ডিজাইন, ডেটাবেস এবং লেটেস্ট প্রযুক্তির সাথে পরিচিত হয়।
শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়াই বড় কথা নয়, এই বিষয়গুলোর বাস্তব প্রয়োগ সম্পর্কে জানাটা আরও বেশি জরুরি। ক্লাসরুমের সাধারণ পড়াশোনার বাইরে গিয়ে কোডিং প্র্যাকটিস করা, নিজেদের একটি ওয়েবসাইট তৈরি করা অথবা একটি ছোট ডেটাবেস ম্যানেজমেন্ট সিষ্টেম বানানো— এ বিষয়গুলো শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়।
আমাদের লক্ষ্য
খুদে ইঞ্জিনিয়ার একাডেমিতে আমাদের লক্ষ্য হচ্ছে, তাত্ত্বিক পড়াশোনার পাশাপাশি, শিক্ষার্থীদের প্রাক্টিক্যাল কাজের সুযোগ তৈরি করে দেওয়া। যেন তারা শুধু বোর্ড পরীক্ষাতেই সফল না হয়, বরং ভবিষ্যৎ পেশাগত জীবনেও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারে।