রোবোটিক্স: কেন এটি এত গুরুত্বপূর্ণ?
আজকাল প্রায় সব ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার লক্ষণীয়। আগামী দিনগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের ব্যবহার আরও ব্যাপক হবে। সেকারণে বর্তমান শিশুদের জন্য ছোটবেলা থেকেই এই বিষয়গুলোর সাথে পরিচিত হওয়া অত্যন্ত জরুরি।
প্রথমত, রোবোটিক্স বাচ্চাদের লজিক্যাল থিংকিং করতে শেখায়। একটি রোবটকে নির্দিষ্ট কাজ করাতে হলে ধাপে ধাপে ইনস্ট্রাকশন দিতে হয়, যা বাচ্চাদের চিন্তাশক্তিকে শাণিত করে।
দ্বিতীয়ত, এটি তাদের সৃজনশীলতা বৃদ্ধি করে। নতুন একটি আইডিয়া থেকে রোবটের ডিজাইন করা থেকে শুরু করে সেটিকে বাস্তবে রূপ দেওয়া— পুরোটাই একটি সৃজনশীল প্রক্রিয়া।
ভবিষ্যতের প্রস্তুতি
আমাদের শিক্ষাব্যবস্থায় এখনো মুখস্থ বিদ্যার প্রচলন বেশি। কিন্তু রোবোটিক্স শেখায় হাতে-কলমে বা প্রাক্টিক্যালি কাজ করা। ভুল থেকে শিক্ষা নিয়ে বারবার চেষ্টা করে সফলতা অর্জন করা। এই মানসিকতা শিশুদের যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত করে তোলে।
খুদে ইঞ্জিনিয়ার একাডেমিতে আমরা গেম এবং মজার প্রোজেক্টের মাধ্যমে এই কঠিন বিষয়গুলো অত্যন্ত সহজভাবে শেখানোর চেষ্টা করি।